No notices available
Slide 1 Slide 2 Slide 3

Welcome to PREVAIL STANDARD SCHOOL

Discover a learning environment where curiosity meets excellence. Join our school community and give your child the tools to grow, explore, and succeed academically, socially, and creatively. Enroll now and be part of a journey.

মাহমুদ এইচ. সায়মন

মাহমুদ এইচ. সায়মন

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক

সম্মানিত অভিভাবকগণ,

আসসালামু আলাইকুম, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল।

সন্তান হল প্রতিটি মা-বাবার জীবনের সবচেয়ে বড় উপহার। সন্তানের প্রতি আপনার ভালবাসা, সহানুভূতি এবং যত্ন তাকে সুস্থ, সুখী ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করে। প্রতিটি সন্তান একেকটি অমূল্য রত্ন যার মাঝে অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে। আর এই সুপ্ত সম্ভবনার সঠিক বিকাশ লাভ এবং বাস্তবায়নে একটি আদর্শ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আদর্শ তাকে জীবন সম্পর্কে সঠিক ধারণা দিতে সাহায্য করে। আপনার প্রত্যাশা শুধু তার একাডেমিক সাফল্য বা বাহ্যিক অর্জনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং তার চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে একজন অভিভাবক হিসেবে আপনার একান্ত দায়িত্ব হল আপনার সন্তানের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যেখানে সে সঠিক পথে পরিচালিত হবে এবং জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনে সঠিক দিকনির্দেশনা পাবে। আপনার প্রিয় সন্তানকে সুশিক্ষা প্রদান এবং একজন সৎ-নীতিবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা "প্রিভেইল স্ট্যান্ডার্ড স্কুল" পরিবার বদ্ধপরিকর।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই একটি মজবুত, সৃজনশীল এবং সুরক্ষিত পরিবেশ প্রদান করা যাতে তারা সহজেই শিখতে এবং বেড়ে উঠতে পারে। আপনাদের স্নেহময় সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করানোর মাধ্যমে আমরা এ নিশ্চয়তা প্রদান করছি যে, তারা এখানে সর্বোৎকৃষ্ট ও আদর্শ শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। আমাদের শিক্ষকবৃন্দ এবং সহকর্মীরা প্রতিটি শিশুর শিখন প্রক্রিয়া মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন এবং তাদের সক্ষমতার প্রতি সম্মান জানিয়ে কাজ করেন।

আপনাদের সন্তান যেন পরিপূর্ণ মানসিক এবং সামাজিক বিকাশ লাভ করতে পারে সেই লক্ষ্যে আমাদের পাঠ্যক্রম, কার্যক্রম এবং সহায়ক সুবিধাসমূহকে আধুনিক ও যুগোপযোগী করে সাজানো হয়েছে। আমাদের বিদ্যালয়ে শিক্ষাদান শুধুমাত্র জ্ঞান প্রদান পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং আমরা বিশ্বাস করি যে, একজন শিশুর পুরোপুরি বিকাশের জন্য তাদের নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলী এবং সামাজিক দক্ষতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিশুকে এমন ভাবে শিক্ষা প্রদান করা যাতে তারা ভবিষ্যতে একজন সাফল্যমন্ডিত, সুশৃঙ্খল এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ ব্যক্তিত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এই মহান লক্ষ্যের বাস্তবায়নে আমরা আপনাদের সহযোগিতা এবং সমর্থনের প্রত্যাশা করি। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী যে, একসাথে আমরা আপনার শিশুর উজ্জল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা সর্বদা অভিভাবকদের সহায়তা এবং পরামর্শের জন্য উন্মুক্ত, যাতে আমরা একসাথে আমাদের শিক্ষার্থীদের একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দিতে পারি। আপনার সন্তানকে আমাদের শিক্ষায় সমৃদ্ধ করতে এই সুমহান যাত্রায় আমাদের পাশে থাকুন।

মাহমুদ এইচ. সায়মন

বি.এস সি (অনার্স), এম.এস সি

পরিসংখ্যান বিভাগ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক

প্রিভেইল স্ট্যান্ডার্ড স্কুল

Admission Going On

Notices

No notices available at the moment.

PREVAIL STANDARD SCHOOL at a Glance

Key facts and figures about our institution

School Overview Image
500+

Students

25+

Teachers

2

Faculties

7+

Years Of Experience

Our Teachers

Mahmud H. Saimon

Mahmud H. Saimon

Headmaster

Jarin Akter Nety

Jarin Akter Nety

Assistant Headmaster

Ummay Seena

Ummay Seena

Assistant Teacher (Math)

Doly Akther

Doly Akther

Assistant Teacher (Social Science)

MD EMON

MD EMON

Assistant Teacher (English)

Naima Akter Nisha

Naima Akter Nisha

Assistant Teacher (Bangla)

Afsana Akter

Afsana Akter

Assistant Teacher (English)

Jannatul Nayem Mumu

Jannatul Nayem Mumu

Assistant Teacher (Science)

Recent News

No recent news available.

Upcoming Events

No upcoming events available.

Academic Calendar

Date Description
May 01, 2026 – May 01, 2026

মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা

০১ মে (১৮ বৈশাখ)

May 26, 2026 – May 27, 2026

ঈদ-উল-আজহা (ছুটি)

ঈদের পূর্বের ছুটি

May 28, 2026 – May 28, 2026

ঈদ-উল-আজহা

২৮ মে (১৪ জ্যৈষ্ঠ)

May 29, 2026 – May 31, 2026

ঈদ-উল-আজহা (ছুটি)

ঈদের পরের ছুটি

Jun 26, 2026 – Jun 26, 2026

আশুরা

২৬ জুন (১২ আষাঢ়)

Academic Performance

Our Location

Visit Us Here